নিজস্ব সংবাদদাতা, মহেশতলাঃ
মহেশতলা উপনির্বাচন শুরু হতেই বিভিন্ন বুথে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ আসতে থাকে থাকে । মহেশতলা নেতাজী সুভাষ বিদ্যালয় ১ নম্বর বুথ, আর্য ঋষিকূল বিদ্যানিকেতনের ২৪০ নম্বর বুথ, নুঙ্গি হাইস্কুলের ২৪৯ নম্বর বুথে এবং দৌলতপুরের ২০২ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোট গ্রহণ বন্ধ রয়েছে। পঞ্চায়েতের পর এই উপনির্বাচনে যাতে কোনও রকম অশান্তি না গয় সেজন্য ১০ কোম্পানী আধা সেনা মোতায়েন করা হয়েছে। ২০১৬ সালে এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কস্তুরী দাস। কয়েকমাস আগে তাঁর অকাল প্রয়াণের কারণেই এই মহেশতলা কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী কস্তুরীর স্বামী দুলাল দাস। অন্যদিকে রয়েছেন বাম প্রার্থী প্রভাত চৌধুরী ও বিজেপি প্রার্থী সুজিত ঘোষ। এই উপ নির্বাচনে কোন প্রার্থীই দেয়নি কংগ্রেস। ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৫ জন ভোটারের জন্য মোট ২৮৩ টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news