Breaking News
Home / TRENDING / সোমেনের সাফ কথা, তৃণমূলের সঙ্গে জোট নয়

সোমেনের সাফ কথা, তৃণমূলের সঙ্গে জোট নয়

নীল বণিক:

কোনও জোটে নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে প্রদেশ কংগ্রেসকে। মঙ্গলবার বিধানভবনে দলের কর্মসমিতির বৈঠকে এমন সিদ্ধান্তের পথেই হাঁটলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের পথে হাঁটতে চলেছে প্রদেশ কংগ্রেস, এমনই ইঙ্গিত পাওয়া গেল মঙ্গলবার। আগামী ১২ ডিসেম্বর রানি রাসমনি রোডে একটি বড়সড় জমায়ত করতে চলেছে রাজ্য কংগ্রেস। মঙ্গলবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, দলকে একক শক্তিতে শক্তিশালী হয়ে উঠতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে একসুরে সেই কাজটা করতে পারলে আমরা এগিয়ে যেতে পারব। সোমেনের দাবি, দলের কোনও সাংসদই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে কথা বলেননি।

সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি রয়েছে বলে এদিন জানান সোমেন মিত্র। এই প্রশ্নগুলিতে তৃণমূল নীরব কেন তা নিয়েও প্রশ্ন তোলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি। বহু রাজনৈতিক কর্মীর বিজেপিতে নাম লেখানো প্রসঙ্গে সোমেনের সওয়াল, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে অনেকে ওই দলে যাচ্ছে। আমরা সেল্টার দিতে পারছি না। বামেরা ক্ষয়িষ্নু। তাই আমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, জোটের পক্ষে নয়, হারি-জিতি একক শক্তিতেই লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *