Breaking News
Home / TRENDING / দিলীপ বুঝিয়ে দিলেন, শান্তিপূর্ণ রথাযাত্রার দায়িত্ব প্রশাসনের

দিলীপ বুঝিয়ে দিলেন, শান্তিপূর্ণ রথাযাত্রার দায়িত্ব প্রশাসনের

নীল বণিক:

রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিজেপি দিল্লি থেকে রথ তৈরি করে নিয়ে আসছে। যে রথ ফাইভস্টার হোটেলের সমান। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি ছড়াতে পারে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে মঙ্গলবার আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, রথযাত্রা যাতে শান্তিপূর্ণ হয় তার দায়িত্ব প্রশাসনের। আমি আশা করি রাজ্য প্রশাসন সেই কাজ করবে।

এদিন উল্টে রথযাত্রা নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ জানান দিলীপ। তিনি বলেন, তৃণমূল পাল্টা রথযাত্রা বার করুক। তখন দেখা যাবে কার রথযাত্রাতে বেশি মানুষের সমাগম হয়। তাহলেই প্রমাণ হয়ে যাবে মানুষ কার সঙ্গে আছে। কিন্তু তৃণমূল তা করবে না বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রথযাত্রাকে ভয় পেয়েই তৃণমূল তা আটকাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। তবে সব বাঁধা কাটিয়ে রাজ্য বিজেপি রথযাত্রা করবে বলে মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে আরও একবার স্পষ্ট করলেন দিলীপ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *