নীল বণিক:
রাজ্য যুব মোর্চার নেতাদের বয়স নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অরবিন্দ মেনান। বিজেপির সর্বোভারতীয় যুব সংগঠনে নেতাদের গড় বয়স ৩৫। দলের সর্বোভারতীয় সভাপতি চান ৩৫ বছরের বেশি বয়সি নেতারা যুব মোর্চার নেতৃত্বে থাকবেন না। কিন্তু এরাজ্যের যুব মোর্চার অধিকাংশ নেতার বয়স ৩৫ উর্ধ্ব। যেমন, রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারের বয়স ৩৫ এর ওপরে। তাছাড়া যুব মোর্চার প্রথম সারির অনেক নেতারই গড় বয়স ৩৫ এর বেশি। যে কারণে এরাজ্যের যুব মোর্চার নেতাদের গড় বয়স নিয়ে প্রথম দিকে কথা তুলে ছিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনান। যদিও পশ্চিমবঙ্গের যুব সংগঠনের নেতৃত্বে তিনি খুশি। তাই ভালো কাজের জন্য আপাতত যুব মোর্চার বেশি বয়সি নেতাদের ‘চাকরি’ যাচ্ছে না। ‘চাকরি’ কতদিন থাকছে, তা নিয়ে দলের অন্দরেই অবশ্য প্রশ্ন রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news