Breaking News
Home / TRENDING / সব মেয়াদের এফডিতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক, চিন্তায় প্রবীণ গ্রাহকরা

সব মেয়াদের এফডিতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক, চিন্তায় প্রবীণ গ্রাহকরা

ওয়েব ডেস্ক:

আমানতকারীদের সুদ কমাল এসবিআই। সব মেয়াদের স্থায়ী আমানতেই সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি জারি করে বৃহত্তম ব্যাঙ্ক পরিষেবা দানকারী স্টেট ব্যাঙ্ক। জানানো হয়, ৪৫ দিন থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত আমানতে সুদের হার কমানো হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১লা আগস্ট থেকে।

উল্লেখ্য, ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৫.৭৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদে স্থায়ী আমনতে সুদের হার কমিয়ে করা হয়েছে ৫.৭৫ শতাংশ। আগে সুদের হার ছিল ৬.২৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে বলে জানানো হয়েছে। এবং এক বছর থেকে দু’বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ৬.৮০ শতাংশ।

স্বভাবতই এই সংবাদে কপালে ভাঁজ পড়েছে দেশের প্রবীণ গ্রাহকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *