Breaking News
Home / TRENDING / আস্থাভোটে কর্ণাটক জয় ইয়েদুরাপ্পার, সরকার অসংবিধানিক, কটাক্ষ বিরোধীদের

আস্থাভোটে কর্ণাটক জয় ইয়েদুরাপ্পার, সরকার অসংবিধানিক, কটাক্ষ বিরোধীদের

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত আস্থাভোটে জয় হল বিএস ইয়েদুরাপ্পার। এদিন বিএস ইয়েদুরাপ্পাকে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস বিধায়ক কুমারস্বামী কটাক্ষ করেন, ক্ষমতা চিরকাল থাকে না। এমনকি নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার জন্যও নয়।

কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াও ইয়েদুরাপ্পাকে কটাক্ষ করেন। তিনি বিধানসভায় বলেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন কিন্তু  গ্যারান্টি নেই। তাঁর আরও বক্তব্য, বিদ্রোহী বিধায়কদের সঙ্গে হাত মিলিয়েছেন কিন্তু তাঁদের নিয়ে স্থায়ী সরকার গড়তে পারবেন কি?

প্রসঙ্গত, গতকাল স্পিকার রমেশ কুমার দলত্যাগ বিরোধী আইনে ১৪ বিদ্রোহী বিধায়কের বিধায়ক পদ বাতিল করেন। একই আইনে এর আগে আরও ৩ বিধায়ক পদ খারিজ করে দিয়েছিলনে। ফলে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে সুবিধা হয় বিজেপির। অবশ্য কংগ্রেস এবং জেডিএস জোটের সরকার গড়ার কোনও সম্ভাবনাই ছিল না।

উল্লেখ্য, বিধায়ক পদ খারিজ হওয়া ওই ১৭ জন আগামী চার বছরে মন্ত্রী হওয়া তো দূর ভোটে লড়ার ক্ষমতাও হারালেন। এই সিদ্ধান্তের জন্য স্পিকারকে সাধুবাদ জানান কংগ্রেস-জেডিএস বিধায়করা।

এর ফলেই ২২৫ আসনের (একজন মনোনীত সদস্য ও স্পিকার) কর্নাটকে মোট সদস্য সংখ্যা দাঁড়াল ২০৮। এই মুহূর্তে ম্যাজিক ফিগার ১০৫। বিজেপির নিজের ১০৫ বিধায়ক এবং নির্দল বিধায়কের সমর্থনে অনায়াসে সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থ হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *