ওয়েব ডেস্ক:
কলকাতা: শনিবার সাত সাত সকালে নাগেরবাজারে বিদ্ধংসী আগুন লেগে ভস্মিভূত ৭টি ঝুপড়ি। এর ফলে পুড়ে ছাই হয়ে গেল একাধিক মানুষের মাথা গোঁজার আস্তানা।
নাগেরবাজারের জায়গার হরিহরনগরের ১১ নম্বর মনসা বাড়ি এলাকায় একাধিক ঝুপড়ি রয়েছে দীর্ঘদিন। এদিন সকালে সেই ঝুপড়িগুলিতেই আগুন লাগে। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় সাতটি ঝুপড়ি।
এর ফলে ঝুপড়িবাসীদের ঘরগৃহস্থালীর যাবতীয় সামগ্রী নষ্ট হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কিছু জানাননি দমকলের আধিকারিকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news