Breaking News
Home / TRENDING / ‘শাহজাহান রিজেন্সিতে’ মেঘ কাটল সৃজিত ঋতুপর্ণা

‘শাহজাহান রিজেন্সিতে’ মেঘ কাটল সৃজিত ঋতুপর্ণা

দীপান্বিতা সাধুখাঁ:

সৃজিৎ-ঋতুপর্ণার মান অভিমানের পালা কি মিটল? হতে পারে মিটেছে। কারণ বেশ কয়েক বছর পর সৃজিতের ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেই নতুন ছবি সম্পর্কে বিস্তারিত জানানোর আগে একটা সন্দেহ প্রকাশ করাই যায়। সৃজিৎ-ঋতুপর্ণার ঝামেলা কি ‘রাজকাহিনি’ নিয়ে বেঁধেছিল?
সবাই জানে, সৃজিৎ মুখোপাধ্যায়ের অন্যতম সফল ছবি ‘রাজকাহিনি’ সাড়া ফেলেছিল গোটা ভারতে। ফল স্বরূপ হিন্দি ভার্সান হয় ‘রাজকাহিনি’র। যার নাম ছিল ‘বেগমজান’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। এখানেই গোলমাল নয় তো?
বলা বাহুল্য, সৃজিতের ‘রাজকাহিনি’র সাফল্যের বড় দাবিদার ছিলেন ঋতুপর্ণাও। কিন্তু ‘বেগমজান’-এর বেলায় ঋতুপর্ণাকে বাদ দিলেন সৃজিৎ। যেখানে ঋতুপর্ণা হিন্দিটা ভালোই বলেন। বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করা হয়ে গেছে তাঁর। অর্থাৎ আপমর ভারতীয় দর্শকের পরিচিত অভিনেত্রী। তথাপি বিদ্যাকে বেছে ছিলেন পরিচালক। অনেকের মতে এই নিয়েই পরিচালকের উপর অভিমান হয়েছিল নায়িকার।
যাক গে, আসল কথা হল ‘রাজকাহিনী’র(২০১৫) পর ফের জুটি বাঁধতে চলেছেন সৃজিত ও ঋতুপর্ণা। পরিচালকের নতুন ছবি ‘শাহজাহান রিজেন্সি’তে। সৃজিতের কথায়, ‘শাহজাহান রিজেন্সি’-তে এক্সটেনডেড স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স করছেন ঋতুপর্ণা। আর একটি ছবির বিষয়েও আমাদের মধ্যে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে।
তাহলে ঋতুপর্ণার মনের মেঘ দূর করে দিলেন সৃজিৎ। তাহলে আকাশ এখন নীল, ঝকঝকে রোদ!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *