ঈশানিকা ভোরাই:
ব্যয় সংকোচন করতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মুখ্য সচিবের সই করা ১৫ দফার এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত দফতরে। রাজ্যের কোষাগারের ওপর চাপ কমানোর জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী এখন থেকে সমস্ত দফতরকেই তাদের অতিরিক্ত ব্যয় কমাতে হবে। রাজ্য সরকারের যে কোনও দফতরের যে কোনও অনুষ্ঠান এখন থেকে বাহুল্য বর্জিত করতে হবে। নির্দেশিকা অনুযায়ী:
১) যে কোনও দফতরের যে কোনও বৈঠক বা সভা সরকারি অডিটোরিয়াম বা সভাঘরে করতে হবে, এক্ষেত্রে বেসরকারি কোনও হোটেল বা জায়গা ভাড়া নেওয়া যাবে না।
২) বছরে ৫ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না কোনও দফতর বা অফিসের সৌন্দর্যকরণের কাজে।
৩) যে কোনও সরকারি সভার ক্ষেত্রে সভাস্থল সাজানোর জন্য অপেক্ষাকৃত কম খরচ করতে হবে।
৪) সরকারি অনুষ্ঠানে খাওয়ারের খরচ কমাতে হবে।
৫) সরকারি অনুষ্ঠানে আপ্যায়নের খরচ কমাতে হবে তবে সরকারি অতিথি বা বিদেশি অতিথিদের ক্ষেত্রে সেটা বাড়তে পারে।।
৬) জরুরি প্রয়োজন বা পরিষেবা ছাড়া কোনও দফতর নতুন কোনও গাড়ি কিনতে পারবে না।
৭) সরকারি গাড়ির তেলের খরচ কমাতে হবে।
৮) এসি মেশিন বসানো ও বিদ্যুৎ খরচ কমানোর ওপর জোর দিতে হবে ।
৯) দিল্লি বা অন্য রাজ্যে কোনও সরকারি আধিকারিকদের বা মন্ত্রীদের যাওয়ার ক্ষেত্রে একেবারেই অনুমতি ছাড়া যাওয়া যাবে না।
১০) বিদেশ যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে।
১১) বিমানে যাতায়াতের ক্ষেত্রে ইকোনমি ক্লাসের টিকিট কেটেই সফর করতে হবে।
সরকারি এই নির্দেশিকা শুধুমাত্র সরকারি দফতরে নয় পাশাপাশি সরকার প্রোষিত সমস্ত সংস্থা যেমন, পৌরসভা, পঞ্চায়েত সহ বিভিন্ন বোর্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news