প্রসেনজিৎ মাহাতো :
তিনি বরাবরই স্পষ্টবক্তা। যা বলেন ক্লিয়ারকাট। মানুষ হিসেবেও তঁার স্বচ্ছতা নিয়ে কোনওদিনও প্রশ্ন ওঠেননি।
তিনি রাহুল দ্রাবিড়।
এবার শাস্ত্রীকে নিয়ে কিছুটা বিরক্ত দ্রাবিড়। কটাক্ষ করে দ্রাবিড় বললেন, ইংল্যান্ড ব্যাটসম্যানদের পিচ ভাল ছিল না। ওদের কাজটা সহজ ছিল না। ব্যতিক্রম বিরাট। ও দারুণ খেলেছে। বাকিরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ইংল্যান্ডে খেলা যে কতটা কঠিন, আমি জানি। এরকম পরিস্থিতির জন্য আগে থেকে তৈরি থাকতে হবে।’ শাস্ত্রী বলেছিলেন সিরিজ হারলেও গত ১৫ বছরে এটাই সেরা ভারতীয় দল।
দ্রাবিড় বলছেন, শাস্ত্রীর মন্তব্য নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। উনি ওনার কথা বলেছেন। আমাদের ওসব নিয়ে না ভেবে সামনের দিকে তাকাতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news