নিজস্ব সংবাদদাতা :
চ্যানেল হিন্দুস্তান বলছে, বাগানে নির্বাচন হওয়ার সম্ভবনা খুবই কম। তা হলে নির্বাচনের বদলে সিলেকসন? সেদিকেই জল গড়াচ্ছে।
ভিতরের খবর,, পদ নিযে দু–পক্ষের রফা চলছে। বাগানের সৃঞ্জয় গোষ্ঠীর ১৪ টা পদ, অঞ্জন গোষ্ঠীন ৮টা পদ।
সেক্ষেত্রে সভাপতি হতে পারেন টুটু। চেয়ারম্যান অঞ্জন। সচিব সৃঞ্জয় বসু, সহ–সচিব সোহিনী মিত্র, অর্থসচিব দেবাশিস দত্ত। ফুটবল সচিব বাবুন ব্যানার্জি। মাঠ সচিব স্বাধীন মল্লিক। কোষাধক্ষ্য মদন দত্ত। এবং অন্যান্যরা। টুটু–অঞ্জনের বন্ধুত্ব পাঁচ দশকের বেশি সময় ধরে। নির্বাচন নিয়ে তাপ উঠছে ময়দানে। সেই তাপে জল পড়বে মনে হচ্ছে। সৃঞ্জয় গোষ্ঠীর সঙ্গে রয়েছে রাজ্য সরকারের সাপোর্ট রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news