প্রসেনজিৎ মাহাতো:
দারুণ বুদ্ধি করে নতুন মরশুমের দল গড়ছে এটিকে। কর্তারা প্রচুর টাকা ঢালছেন।
ইউজেনসন লিংডোর সঙ্গে আরও এক বছর চুক্তি ছিল এটিকের। কিন্তু, তঁাকে ছেড়ে দেওয়া হল। লিংডোর মৌখিক সম্মতি নিয়ে তবেই রিলিজ লেটার ধরানো হয়েছে। গত দু’মরশুম ধরে লিংডো মাঠে কম, রিজার্ভ বেঞ্চে সময় কাটিয়েছেন বেশি। চোট ছিল ফুটবলারটির। দু বছরে এটিকের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন। এই লিংডো একটা সময় খুব নাম করেছিল। তারপরই লিংডোকে সই করিয়েছিল এটিকে। কিন্তু চোটে জর্জরিত হয়ে হারিয়ে গেলেন তিনি।
লিংডো কোন ক্লাবে যাবেন? প্রথমে শোনা যাচ্ছিল মোহনবাগানে যেতে পারেন। কিন্তু না, বেঙ্গালুরু এফসিতে সই করতে চলেছেন। এখনও চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, জোসেফ ফেরে ইস্টবেঙ্গলের নয়া সহকারি কোচ হলেন। স্প্যানিশ ভদ্রলোক ভিডিও অ্যানালিস্ট। মারিও রেবেরা এবার সহকারি কোচের ভূমিকা পালন করবেন না। তার জায়গায় এলেন জোসেফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news