নিজস্ব সংবাদদাতা। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্ত্যব আগুনে ঘি ফেলেছে। এবার মুখ্যমন্ত্রী মমতার সেই বক্ত্যবকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি।
আগামীকাল কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার এস এস কে এম হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তোলার জন্য অনুরোধ জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চিকিৎসকদের সুবিধার জন্য তাদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করেছিল। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশন সব এদিক-ওদিক করে দিয়েছে। নির্বাচনের কাজে পুলিশ ব্যবহার হয়েছে। হাসপাতাল থেকেও পুলিশ তুলে দেওয়া হয়েছিল।”
মমতার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বক্ত্যবকে হাতিয়ার করে এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে যাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই কথার সত্যতা জানতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। যদি এই কথা ভিত্তিহীন হয় তাহলে কমিশন যেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নির্বাচন কমিশনের কাছে বিজেপি জানাবে বলেই সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
very good news. great news done by you guys. lets go khoborerkh.com great. thank you