Breaking News
Home / TRENDING / অবসর ভেঙে তিনি ফিরলেন, জানুন কে?

অবসর ভেঙে তিনি ফিরলেন, জানুন কে?

প্রসেনজিৎ মাহাতো

অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এ বি ডিভিলিয়ার্স। রাজি হয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। ডিভিলিয়ার্সের এই অবসর ভেঙে খেলতে চাওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ডিভিলিয়ার্সকে হঠকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন তিনি। শুধু তা–ই নয়, ডিভিলিয়ার্সের অবসর ভেঙে ফেরার ইচ্ছেপ্রকাশে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ডুপ্লেসি।
আইপিএলের সময় দুই ক্রিকেটার ভারতে থাকলেও এই বিষয়ে মুখোমুখি কথা হয়নি। ডিভিলিয়ার্স ফোনে ডুপ্লেসিকে বিশ্বকাপে খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন। ডুপ্লেসি বলেন, ‘‌ডিভিলিয়ার্স আমার সঙ্গে সরাসরি দেখা করেনি। দল ঘোষণার আগের রাতে আমাকে ফোন করেছিল। অবসর ভেঙে ফেরার কথা বলেছিল। আমাকে জিজ্ঞেস করেছিল, ওর ব্যাপারে কী ভাবছি। আমি ডিভিলিয়ার্সকে বলেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আমি কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলব। ওদের মতামত জানতে চাইব।’‌ পরের দিন সকালেই কোচ ও নির্বাচকদের ডিভিলিয়ার্সের ইচ্ছের কথা জানিয়েছিলেন ডুপ্লেসি। কথা বলার আগেই দল ঘোষণা হয়ে গিয়েছিল। নির্বাচকরা ডুপ্লেসিকে বলেছিলেন, দল পরিবর্তন করার কোনও উপায় নেই। অনেকটাই দেরি হয়ে গেছে।‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *