Breaking News
Home / TRENDING / এবার কাউন্সিলরদের নিয়ে ১৮ জুন বৈঠক তলব মমতার

এবার কাউন্সিলরদের নিয়ে ১৮ জুন বৈঠক তলব মমতার

নীল রায়।‌ লোকসভা ভোটে ভরাডুবির পর এবার তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৮ জুন কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে একটি সাংগঠনিক সভা। সেখানে হাজির থাকতে বলা হয়েছে তৃণমূলের হাতে থাকা পুরসভার কাউন্সিলরদের। ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল মোটেই আশানুরূপ হয়নি তৃণমূলের। ১২৯টি বিধানসভা আসন এবং কলকাতা পুর নিগমের ৫২টি ওয়ার্ডে বিজেপির তুলনায় পিছিয়েও পড়েছে বাংলার শাসকদল৷ এই নিয়ে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। আগামী বছর রাজ্যের ১২৬টি পুরসভায় ভোট হবে। পুর ভোটে যাতে দলকে ধাক্কা না খেতে হয়, সেই লক্ষ্যেই এবার তৃণমূল পরিচালিত রাজ্যের সমস্ত পুরবোর্ডের কাউন্সিলরদের সঙ্গে মিলিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, বৈঠকে হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষ নেতারা৷ লোকসভা নির্বাচনে বিজেপির আশাতীত ভাল ফলের পর থেকেই গেরুয়া শিবিরে যোগদানের ঝড় উঠেছে৷ সব থেকে বেশী ভাঙন ধরেছে তৃণমূলের অন্দর মহলে। প্রায় রোজই কোনও না কোনও জেলা থেকে দলে দলে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে৷ সেই ভাঙন রোধে এখন দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর বৈঠক করে যাচ্ছেন মমতা। ইতিমধ্যে বেশকিছু বৈঠক করে দলে সাংগঠনিক রদবদল করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *