Breaking News
Home / TRENDING / খেপ নিয়ে কড়া সুব্রত

খেপ নিয়ে কড়া সুব্রত

প্রসেনজিৎ মাহাতো
কালের প্রতিবেদনবল নিয়ে মাঠে নামেননি। ড্রেসিংরুমেই চলল আধ ঘণ্টার পেপ টক। আজ থেকে প্র্যাকটিস শুরু। তার আগে রবিবার সকালে মহমেডান তঁাবুতে চলে এসেছিলেন কোচ সুব্রত ভট্টাচার্য। টিম মিটিং করে ফুটবলারদের সামনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরলেন। শুরুর দিন থেকেই খেপ নিয়ে কড়া মানসিকতা দেখানো শুরু গলফগ্রীনের বাসিন্দার। কারণ, মহমেডানের ফুটবলারদের খেপ খেলা নিয়ে প্রতি বছরই মরশুমের মাঝপথে সমস্যা হয়। এবারে সেই দিকেই নজর সুব্রতর। ফুটবলারদের সাফ বলে দিয়েছেন, ‘‌শৃঙ্খলা মেনে চলতে হবে। প্র্যাকটিসে সিরিয়াস থাকতে।’‌ এও জানিয়ে দিয়েছেন, প্র্যাকটিসে ১০০ শতাংশ দিতে হবে। প্র্যাকটিসে সেরা দেওয়া দেখেই প্রথম একাদশ তৈরি করবেন।
এদিন কোনও বিদেশি হাজির ছিলেন না। তীর্থঙ্কর সরকার, প্রসেনজিৎ পাল, প্রিয়ান্ত সিংদের মতো চেনামুখরা ছিলেন। আজ থেকে জোরকদমে অনুশীলন শুরু। তারপর কল্যাণীতে হবে আবাসিক শিবির।‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *