Breaking News
Home / TRENDING / দলবদলে চমক ইস্টবেঙ্গলের

দলবদলে চমক ইস্টবেঙ্গলের

প্রসেনজিৎ মাহাতো

মাঝে কিছুসময় চুপচাপ থাকার পর লাল–‌হলুদ সমর্থকদের জন্য খুশির খবর দিলেন কোয়েস ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি–‌র বোইথাং হাওকিপকে নতুন মরশুমের জন্য নিল লাল–‌হলুদ। ২৮ বছর বয়সি এই ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করল। বেঙ্গালুরুর সুপার কাপ ও আইএসএল ট্রফি জয়ে হাওকিপের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে হাওকিপের প্রতিক্রিয়া, ‘‌ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ছোটবেলা থেকেই লাল–‌হলুদ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন ছিল। এখন একটাই লক্ষ্য, সেরা দিয়ে ক্লাবকে বড় সাফল্য এনে দেওয়া, সদস্য–‌‌সমর্থকদের প্রত্যাশা পূরণ করা।’‌ এদিকে, ফিজিকাল ফিটনেস ট্রেনার কার্লোস নোডারের সঙ্গেও আরও দু’‌বছরের চুক্তি বাড়াল কোয়েস ইস্টবেঙ্গল। গত মরশুমে চিফ কোচ আলেসান্দ্রো যখন ফুটবলারদের খেলায় নতুন মাত্রা যোগ করেছিলেন, তখন ফুটবলারদের ফিটনেস লেভেলকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন নোডার। তবে গত মরশুমের সহকারী কোচ মারিওর ব্যাপারে এখনও লাল–‌হলুদ কর্তাদের মুখে কুলুপ। চুলোভা ও রালতেকে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। তবে যতক্ষণ নতুন করে চুক্তিপত্রে সই করছেন, ততক্ষণ বিশ্বাস নেই। একটা সময় মনে হয়েছিল রাজু গায়কোয়াড় লাল–‌ হলুদের চুক্তিপত্রে সই করে দেবেন। কিন্তু তিনিও এখন খেলাচ্ছেন। তাঁর কাছে আইএসএলের দল নর্থ ইস্ট ইউনাইটেড ও মোহনবাগানের প্রস্তাব আছে জানিয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *