নীল রায়। তৃণমূল কর্মী-সমর্থকদের পাঠানো মেসেজের জবাবে নিজের ফেসবুকের দেওয়ালে পাল্টা শুভেচ্ছা বার্তা লিখে জবাব দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তথা হুগলির নবনির্বাচিত সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে দিয়ে মেসেজ পাঠানো শুরু হওয়া এই কর্মসূচিতে একে একে ঢুকে পড়েন বিজেপির প্রায় সব রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতারা নাম। তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়কেও পাঠানো হয় মেসেজ। “জয় হিন্দ জয় বাংলা জয় মা মাটি মানুষ।মমতা ব্যানার্জী জিন্দাবাদ।” বার্তার উওরে লকেট সৌজন্যের মোড়কে লেখেন, “কাল থেকে আমার ফোনে জয় হিন্দ এবং জয় বাংলা যারা এসএমএস করছেন তাদের সবাইকে আমি উত্তর দিতে পারিনি, তাই এখানেই উত্তরটা দিলাম। একজন ভারতবাসী ও একজন বাঙালি হয়ে এই এসএমএস পেয়ে আমি গর্বিত বোধ করি। আগামী দিন আমরা সবাই একসাথে হয়ে পথ চলবো সোনার বাংলা তৈরি করবার লক্ষ্যে।” সঙ্গে তিনি আরও লেখেন, “ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুক আমাদের মুখ্যমন্ত্রী। জয় হিন্দ, জয় বাংলা ,জয় শ্রী রাম?আমাকে আরো শুভেচ্ছা পাঠানোর অনুরোধ রইল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news