Breaking News
Home / TRENDING / মিশন কিংস কাপ, আত্মবিশাসী সুনীল

মিশন কিংস কাপ, আত্মবিশাসী সুনীল

প্রসেনজিৎ মাহাতো :

কিংস কাপে ভাল ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের বুরিরামে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। ‘‌সিটি অফ হ্যাপিনেস’–‌এর শহরে বুধবার চাং এরিনায় কুরাসাওয়ের মুখোমুখি হবেন সুনীলরা। লড়াইটা যে বেশ কঠিন, এটা মনে করছেন ভারতের চিফ কোচ ইগর স্টিম্যাক। ৩৮ বছর বাদে কিংস কাপে খেলছে ভারত। ফিফা ক্রম তালিকায় প্রতিপক্ষ কুরাসাওয়ের স্থান ৮২। বুরিরামে পা দিয়ে গরমটা বেশ ভালই টের পাচ্ছেন স্টিম্যাকের ফুটবলাররা। তবে দিল্লিতে প্রবল তাপমাত্রায় অনুশীলন করে গেছেন সুনীল, সন্দেশ, প্রণয়রা। কোচ স্টিম্যাকের মতে, ‘‌আবহাওয়া অনুকূল নয়। তাছাড়া এটা অফ সিজন হওয়ায়, ম্যাচটা আরও কঠিন। তবে সমস্যাটা সকলের জন্যই এক। আমরা এখানে জেতার জন্য এসেছি, তার জন্য মাঠে নেমে সেরা দিতে হবে। ফুটবলাররা আত্মবিশ্বাসী। ওরা বুঝেছে, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেদের খেলায় উন্নতি সম্ভব। গত ১০ দিনে ওরা প্র‌্যাকটিসে রীতিমতো ঘাম ঝরিয়েছে। যা শিখেছে প্রস্তুতিতে, তা খেলায় তুলে ধরলে ভাল ফলই হবে।’‌ প্রতিপক্ষ কুরাসাও নিয়ে মিডফিল্ডার প্রণয় হালদারের বক্তব্য, ‘জানি কুরাসাওয়ের অধিকাংশ ফুটবলার ইউরোপের প্রিমিয়ার ডিভিশনে খেলে। তাতে আমরা ঘাবড়াচ্ছি না। বরং ওদের ছাপিয়ে ভাল খেলাটাই আমাদের কাছে বাড়তি মোটিভেশন।’‌ এদিকে স্টিম্যাকের মতোই ৬২ বছরের লুকা রাডম্যানে মজেছেন ভারতীয় ফুটবলাররা। সকলেই মনে করেন, রাডম্যান তাঁদের ধারালো করে তুলেছেন অল্প সময়েই। দলের সকলের কাছেই ভারতীয় দলের এই ফিজিক্যাল ট্রেনার ‘‌প্রফেসার’‌ বলেই পরিচিত। রাডম্যানের অভিজ্ঞতার ঝুলি বিশাল। তাঁকে ১৬ বছর বয়স থেকে জানেন স্টিম্যাক। ৩০ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছেন নানা ভাবে। রাডম্যান নিজে একজন পেশাদার ভারোত্তোলক ছিলেন। পাশাপাশি ফিটনেস ট্রেনার হিসেবে ৯৮ ফ্রান্স বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েশিয়া জাতীয় দলের সদস্য ছিলেন। ৯২ বার্সিলোনা অলিম্পিকে রুপো জয়ী ক্রোয়েশিয়া পুরুষ বাস্কেটবল, ৯৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী ক্রোয়েশিয়া পুরুষ ওয়াটারপোলো ও জাগ্রেব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী ক্রোয়েশিয়া পুরুষ হ্যান্ডবল দলের ফিটনেস ট্রেনারের ভূমিকায় ছিলেন। ১৫ দলের কোচের দায়িত্বও পালন করেছেন। তাঁকে পেয়ে অভিভূত সুনীল, সন্দেশ, গুরপ্রীত, প্রণয়রা। সুনীলের মতে, লুকা রাডম্যানের জ্ঞান ও অভিজ্ঞতা প্রশ্নাতীত। তার থেকে বড় কথা, তিনি খুব খোলামেলা, হাসিখুশি। ফিটনেস ট্রেনিং বৈচিত্র‌্যে ভরা। তাই কোনও একঘেয়েমি লাগে না। ড্রিলগুলো কঠিন মনে হয় না। সেই কারণেই এই মুহূর্তে নিজেকে সবচেয়ে ফিট মনে করছি।‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *