Breaking News
Home / TRENDING / লুচি আলুর দম বিতর্কের পর ফের মুখোমুখি মুকুল-সব্যসাচী

লুচি আলুর দম বিতর্কের পর ফের মুখোমুখি মুকুল-সব্যসাচী

নিজস্ব সংবাদদাতা। লুচি-আলুর দম বিতর্কের রেশ কাটতে না কাটতেই সব্যসাচী দত্ত ও মুকুল রায়ের সাক্ষাৎ নিয়ে আবারও সরগরম রাজ্য রাজনীতি। সোমবার রাতে সল্টলেকের একটি পুজোর আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে পুনরায় মুখোমুখি হলেন মুকুল-সব্যসাচী। রাজনৈতিক মহলে, কৌতূহল থাকলেও সব্যসাচী প্রসঙ্গ এড়িয়ে গেলেন মুকুল। তবে সব্যসাচীর সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে সব্যসাচী ছাড়াও অনেক তৃণমূল বিধায়কের তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে তার জানাতে ভোলেননি প্রাক্তন রেলমন্ত্রী। এই প্রসঙ্গে সব্যসাচীও জানান, পাশাপাশি বসলেও মুকুল রায়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। আলুর দম কাণ্ডের পর আবার মুকুল রায়ের মুখোমুখি হওয়া প্রসঙ্গে বিধাননগরের মেয়র বলেন, “এখানে আমি নিমন্ত্রিত হয়ে এসেছি। নিমন্ত্রণ রক্ষা করতে যে কেউ আসতে পারেন। গত বছর এই অনুষ্ঠানে আমাদের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন। এবার হয়তো অন্য কেউ এসেছেন।” এখানে আসার মধ্যে কোনও রাজনীতি নেই বলেই মনে করেছেন সব্যসাচী। মুকুল-সব্যসাচীর আবার মুখোমুখি হওয়ার নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *