Breaking News
Home / TRENDING / সনিয়া, রাহুল, প্রিয়ঙ্কার এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ায় সংসদে সরব কংগ্রেস

সনিয়া, রাহুল, প্রিয়ঙ্কার এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ায় সংসদে সরব কংগ্রেস

ওয়েব ডেস্ক:

সনিয়া গাঁধী, রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢড়া’র  SPG নিরাপত্তা সরিয়ে নেওয়া নিয়ে ফের সংসদে সরব কংগ্রেস। এদিন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এভাবে এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। তাঁর মতে, কোনওভাবেই সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার নিরাপত্তা বিঘ্নিত করা যায় না।

প্রসঙ্গত, বিশেষ এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার পর বর্তমানে CRPF-এর Z-Plus নিরাপত্তা পেয়ে থাকেন এঁরা। মঙ্গলবার অধীর মনে করিয়ে দেন, সনিয়া বা রাহুলের জন্য জি-প্লাস নিরাপত্তা যথেষ্ট নয়। একই কারণে ১৯৯১ থেকে ২০১৯ অবধি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও বিশেষ নিরাপত্তা পেয়েছেন। যা দিতে দ্বিধা বোধ করেনি ক্ষমাতাসীন গাঁধী পরিবার। কিন্তু এনডিএ ক্ষমতায় এসেই সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কার এসপিজি নিরাপত্তা তুলে নিল! উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এসপিজি নিরাপত্তায় তুলে নেওয়া হয়েছে সম্প্রতি। তিনিও এখন জি-প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘায়াল বলেন, জিরো হাওয়ারে এই বিষয়ে কথা তোলেননি অধীর। তাছাড়া আগাম নোটিশও দেননি। যদিও অধীরের বক্তব্যের পরেপরেই কংগ্রেস সাংসদরা স্লোগান তোলেন, ‘প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন’, ‘একনায়কতন্ত্র বন্ধ হোক’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বক্তব্য, কার কতটুকু নিরাপত্তার প্রয়োজন সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই এদের থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *