ওয়েব ডেস্ক:
নিজের মা, বোন ও ভাইয়ের স্ত্রীকে একাধিকবার ধর্ষণ। সহ্য করতে না পেরে ছেলেকে খুন করল পরিবার। ছেলের দেওয়া পাওয়ার পর খুনের অভিযোগে পরিবারের চার সদস্যকেই গ্রেপ্তার করল পুলিশ।
মধ্যপ্রদেশের দাতিয়াতে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। দাতিয়া পুলিশের সাব ডিভিশনাল অফিসার গীতা ভরদ্বাজ জানান, ২৪ বছরের ওই ছেলের সম্পর্কে জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা ভেঙে পড়ে, তারা জানায় যে তারা তাদের ছেলেকে খুন করেছে। গত ১২ নভেম্বর গোপালদাস পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয় যে ছেলের দেহ।
গীতা জানান, ‘ময়নাতদন্তে দেখা গিয়েছে ছেলেটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। ছেলেটি মদ্যপ ছিল এবং তাকে নিয়ে তীব্র ক্ষোভ জন্মেছিল পরিবারে। অবস্থায় লাগাতার জেরায় পরিবারের লোকেরা জানান, নিয়মিত মদ্যপ অবস্থায় নিজের মা, বোন ও ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করত ছেলেটি। সেই কারণেই তাকে খুন করতে বাধ্য হয় পরিবার।’
মৃত যুবকের বাবা জানিয়েছেন, শেষবার ১১ নভেম্বর তার ছেলে একইভাবে মদ্যপ হয়ে বাড়ি ফিরে এবং তার ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বলেন, ‘এর আগেও বহুবার ও এমন কান্ড করেছে। তাই এবার আমরা ওকে মেরে ফেলি। তারপর দেহ ফেলে দিয়ে আসি গোপালদাস পাহাড়ে।’
পুলিশ মৃতের বাবা, স্ত্রী, ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। চারজনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news