Breaking News
Home / TRENDING / বোলপুরের স্কুলে পড়ুয়াদের ‘নগ্ন’ শাস্তি! রিপোর্ট তলব ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রীর

বোলপুরের স্কুলে পড়ুয়াদের ‘নগ্ন’ শাস্তি! রিপোর্ট তলব ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রীর

ওয়েব ডেস্ক:

বোলপুরের পারুলডাঙার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রছাত্রীদের নগ্ন করে ক্লাস করানোর অভিযোগের ঘটনায় রিপোর্ট তলব রাজ্যের শিক্ষামন্ত্রীর। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারেই প্রকাশ্যে আসে নক্কারজনক ঘটনাটি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন, ‘যা হয়েছে খুব খারাপ হয়েছে। গোটা বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

উল্লেখ্য, যেখানে পাশেই শান্তিনিকেতন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানেই ঘটে গেল এমন কান্ড। সবটা জানার পর রীতিমতো ক্ষুব্ধ শিশু অধিকার সুরক্ষা কমিশনও। তারা পুরো ঘটনা তদন্তের পর তাদের জানাতে বলে জেলা শাসককে একটি চিঠি পাঠিয়েছে।

প্রসঙ্গত, ইউনিফর্ম পরে না আসায় ছাত্রছাত্রীদের প্রথমে পোশাক খুলে, কার্যত নগ্ন অবস্থায় ক্লাস করতে বাধ্য করা হয়, পরে ওভাবেই বাড়িতে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে শান্তিনিকেতন এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের বিরূদ্ধে। যারপর সোমবার রাতেই শান্তিনিকেতন থানাতে এই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান অভিভাবকরা। অপরাধী শিক্ষকদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে স্কুলের সামনে বিক্ষোভও চলে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেন স্কুলের শিক্ষকরা। তাঁদের বক্তব্য, স্কুলের একটি ড্রেস কোড আছে। সেটা পরেই স্কুলে আসার নিয়ম। কিন্তু কয়েক জন আসেনি। তাদের বলা হয়েছে স্কুলের নির্দিষ্ট পোশাক পরে স্কুলে আসার জন্য। যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক না।

শিক্ষকরা এমনটা বললেও স্কুলের প্রিন্সপাল যে অভিভাবকদের সঙ্গে গোটা বিষয়টি ‘মিটামাট’ করে নিতে চান, এখবরও শোনা যাচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *