নীল বণিক :
পূজোর পরেই রাজ্যের বিভিন্ন দফতরের কাছে হিসেব চাইবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দেওয়া বরাদ্দ নিয়ে রাজ্য সরকার তছরুপ করছে বলে অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা। অমিত শাহের রাজ্য সফরের সময়ও বঙ্গ বিজেপির নেতারা এই অভিযোগ করেন।
সেই মত বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছিলেন, ” দিদি আপনাকে টাকার হিসেব দিতেই হবে।” সূত্রের খবর, অমিত শাহ দিল্লিতে যাওয়ার পরেই রাজ্যের কাছে যাতে দিল্লি হিসেব চায়, সেই ব্যাপারে উদ্যোগী হন তিনি। তাঁর ঘনিষ্ঠ কয়েক জন আমলার সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করেন অমিত শাহ। তারপরেই ঠিক হয় রাজ্যের কোন কোন দফতর গুলিতে টাকার হিসেব নেবে কেন্দ্র। এখন তারই প্রস্তুতি চলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে। পূজোর পরেই রাজ্যের ‘আর্থিক তছরুপের’ ঘটনা নিয়ে একদিকে কেন্দ্র , আর অন্যদিকে বিজেপি নামতে চায়। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই রাজ্য সরকারের উপর চাপ দিতে চায় কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news