Breaking News
Home / TRENDING / ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ, পুজোর পর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন মুকুল রায়

ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ, পুজোর পর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন মুকুল রায়

নীল বণিক

মহাপঞ্চমীতেই মমতার সঙ্গে ‘মধুরেণু সম্পর্ক’-এর সমাপ্তি ঘোষণা মুকুল রায়ের। মহাপঞ্চমীর দিন সাত সকালে নিজাম প্যালেসে সাংবাদিক সম্মেলনের ডাক দেন মুকুল রায়। সেখান থেকেই তিনি জানিয়ে দেন যে, দলের ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ করেছেন। ই-মেল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলেও জানান তিনি। পুজো মিটলেই রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করার কথাও জানান মুকুল।

মুকুল রায় যে দল ছাড়তে চলেছেন সে খবর অবশ্য সকলেরই জানা ছিল। তবে কেন এইভাবে দল ছাড়লেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুজোর সময় মানুষ রাজনীতির কচকচানি পছন্দ করেন না। তাই পুজো মিটলেই বাংলার মানুষ আসল সত্যিটা জানতে পারবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে যখন তৃণমূল কংগ্রেস দল গঠন হয় তখন থেকেই মুকুল রায় ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেই সময় থেকেই একই সঙ্গে পথ চলা শুরু মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের। দলের অন্দরে এই দুই জনের রাজনৈতিক বোঝাপড়া নিয়ে একসময়ে সংবাদ মাধ্যম সহ বিরোধী দলের মধ্যে কম চর্চা হয়নি। সব হিসেব উল্টে যায় যখন নারদা কাণ্ডে মুকুল রায়কে তলব করে সিবিআই আধিকারিকরা। তখন থেকেই দলনেত্রীর সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয় মুকুলের।

সাংবাদিক সম্মেলনে কি বললেন মুকুল রায়? দেখে নিন ভিডিও

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *