Breaking News
Home / TRENDING / পুজোর চারদিনও তৃণমূলের সঙ্গে লড়ে যাবে বিজেপি, জেনে নিন কিভাবে!

পুজোর চারদিনও তৃণমূলের সঙ্গে লড়ে যাবে বিজেপি, জেনে নিন কিভাবে!

নীল বণিক :

এবারের দুর্গা পুজাতে কলকাতাবাসী নতুন লড়াই দেখতে পারবেন। বর্তমানে কলকাতার বেশির ভাগ পুজোই শাসক দলের নেতা মন্ত্রীদের হাতে। আর দূর্গা পূজা মানেই তৃনমূলের নেতা মন্ত্রীদের লড়াই। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তবে এবার ব্যাতিক্রমি পূজা দেখবে কলকাতার মানুষ। দুর্গা পূজায় জনসংযোগ বৃদ্ধি করতে আসরে নামছে বিজেপিও। পুজোর সময় কলকাতায় দেখা যাবে একাধিক হেভিওয়েট বিজেপি নেতা-মন্ত্রীদের। অষ্টমী পূজোয় কলকাতায় থাকবেন সম্বিত পাত্র। অঞ্জলিও বিজেপির এই মুখপাত্র। শুধু অঞ্জলি নয়, সন্ধ্যে বেলায় ধূনুচি নাচেও পা মেলাতে দেখা যাবে দলের মুখপাত্র সম্বিতকে।
পূজোতে কলকাতায় থাকতে চলেছেন সিদ্ধার্থ নাথ সিংহ, কৈলাস বিজয়বর্গীও। তাঁরাও পূজোর দিনগুলিতে দলের অনুগামীদের কয়েকটি পূজোতে হাজির হবেন। বিকেল থেকেই তৃনমূলের নেতাদের মতো সেজেগুজে পাঞ্জাবি পরে পূজো মন্ডপের সামনে বসে থাকবেন বিজেপির নেতারাও। দিল্লি সূত্রের খবর, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও পূজোতে হাজির হতে পারেন কলকাতায়। তাই এবার পূজো হতে চলেছে তৃনমূল বনাম বিজেপির জনসংযোগ যাত্রার লড়াই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *