নিজস্ব সংবাদদাতা :
বিদেশি ফুটবলে এরকম হামেশাই দেখা যায়। সেরকম বিরল ছবি দেখা যাবে কলকাতা ময়দানে। আজ মোহনবাগান বনাম টালিগঞ্জ ম্যাচের সরাসরি সম্প্রচার জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বাগান তাঁবুর পাশে। বাগানের কার্যকরী কমিটির সদস্য সুরজিৎ নন্দী ও সোমনাথ ঘোষের এই অভিনব উদ্যোগ। ম্যাচ শুরুর আগে দুপুর তিনটে থেকে হবে ডিজে অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে মেরিনার্স ফুটবল ফিয়েস্তা’। বাগানের শেষ ম্যাচে প্রবল ভিড়ের কারণে অনেক দর্শক মাঠে ঢুকতে পারেননি। টালিগঞ্জ ম্যাচ দেখা থেকে দর্শকরা যাতে বঞ্চিত না হন সে কারণেই এই উদ্যোগ। ফলে বিনা টিকিটে ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা। আজ ব্যারেটো জন্মদিন। সবুজ তোতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচের পর ব্যারেটো জন্মদিন পালনে কেকও কাটবে বাগান মেরিনার্স।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news