Breaking News
Home / TRENDING / মোর্চার প্রতি দিল্লির মনোভাব কী! বুঝে নিতে জাল বিছিয়েছে সিআইডি

মোর্চার প্রতি দিল্লির মনোভাব কী! বুঝে নিতে জাল বিছিয়েছে সিআইডি

নীল বণিক :

রোশনের খোঁজে এবার দিল্লিতে সিআইডির কর্তারা।
শুক্রবার দিল্লিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মোর্চার সাধারন সম্পাদক। তবে সিআইডি-কর্তাদের ধারনা এখনই দিল্লি ছেড়ে কোথাও যাবেন না রোশন। তাঁদের অনুমান পুলিশের হাত থেকে বাঁচতে কয়েকজন প্রভাবশালীর সঙ্গে দেখা করতে পারেন রোশন। দিল্লির সম্ভাব্য প্রভাবশালীদের একটি নামের তালিকাও তৈরি করেছেন গোয়েন্দারা। এখন দিল্লির ঐ সব প্রভাবশালীদের দিকেও নজর রাখতে চাইছেন তাঁরা। সূত্রের খবর, আগামী কয়েক দিন অবশ্য দিল্লিতে রোশন গিরিকে ছেড়ে রাখতে চাইছেন সিআইডির কর্তারা। দিল্লির রাজনৈতিক প্রভাবশালীদের মোর্চা নেতাদের সম্পর্কে মনোভাব বোঝার চেষ্টা করতে চাইছেন তাঁরা। তারপরেই সুযোগ বুঝে রোশন গিরিকে নিজেদের হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সিআইডি সুত্রে আপাতত এমনটাই খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *