নীল বণিক
এবার মমতার পাড়ায় পাত পেড়ে বাঙালি খাবারের স্বাদ নিতে চলেছেন অমিত শাহ।
গতবার উত্তরঙ্গ সফরে এসে যাঁর বাড়ি ভাত খেয়েছিলেন, পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছিল বিজেপি। তবুও এবারেও তাঁর ‘ভোজন রাজনীতি’ থেকে বেরিয়ে আসছেন না অমিত। এবারে মমতার খাস তালুক ভবাণীপুরেই দলের এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১৩ই সেপ্টেম্বর দলের রাজ্য কমিটির কোষাধক্ষ্য সারবা ধাবানিয়ার, ১, লর্ড সিনহা রোডের বাড়িতে যাবেন তিনি।
তবে, মমতার খাসতালুকে অমিত শাহের এই কর্মসূচী প্রথম নয়। এর আগেও মমতার কেন্দ্র লকগেট বস্তিতে দলের দুই কর্মীর বাড়িতে গিয়েছিলেন অমিত। সেখানেই দুপুরের ভোজন সারেন তিনি। তবে, এবারে ছকটা একটু অন্যরকম। রাজ্য বিজেপি নেতৃত্বর দাবি, এবারে অমিত শাহ নিজেই কর্মসূচী ঠিক করেছেন।
মমতার নাকের ডগায় কেন চব্যচোষ্যের আয়োজন? এর মধ্যেও কোনও রাজনৈতিক কারণ আছে কী! নাকি নেহাতই ঘটনাচক্রে ভবাণীপুরে তাঁর আহারের ব্যবস্থা হয়েছে!
বিজেপি বলছে রাজনীতি তো একটা আছেই।
কীরকম?
মমতার নির্বাচনী কেন্দ্রে অমিত শাহ-র মত হেভিওয়েট নেতা খানিকক্ষণ ব্যক্তিগত সময় কাটালে (ভোজন, বিশ্রাম, আড্ডা) সংবাদমাধ্যমের বাড়তি আগ্রহ তৈরি হবেই। আর এই আগ্রহটাই মমতার কেন্দ্রে বিজেপির কর্মীদের বাড়তি আনন্দ দেবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news