Breaking News
Home / TRENDING / অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার, বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে! বিতর্ক তুঙ্গে

অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার, বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে! বিতর্ক তুঙ্গে

নীল বণিক :

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোশান গিরির ছবি সামনে আসতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার মোর্চা নেতারা দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। মোর্চা নেতাদের সঙ্গে সেই বৈঠকে হাজির ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশান গিরি। চলতি সপ্তাহেই রোশান গিরির নামে ইউএপিএ-তে মামলা করে দার্জিলিং জেলা পুলিশ। রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্তের সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বৈঠকে ছিলেন আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী সুখবিন্দর সিংহ আলুওয়ালিযা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত রোশান গিরির নামে লুক আউট নোটিশ ঝুলছে। তাঁকেও খুঁজছে সিআইডির কর্তারা। সূত্রের খবর রোশানের ছবি প্রকাশ্যে আসতেই দিল্লিতে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন সিআইডির কর্তারা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *