নীল বণিক :
মমতার ফরমানকে তোয়াক্কা না করেই দশমীর সকাল থেকেই হয়ে গেল অস্ত্রপুজো। শনিবার সকালেই শ্যামবাজারে বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে হয়েছে অস্ত্রপুজো।

বেলা বাড়তেই খাস কলকাতার যাদবপুর, বাঘাযতীন তিন নম্বর কালীবাড়ি, টালিগঞ্জ ও বেহালাতেও রমরমিয়ে হাতে তৈরি অস্ত্র দিয়ে পুজো হয়। বাদ যায়নি জেলা গুলিও। বীরভূমের মল্লারপুর, সাঁইথিয়া ও রামপুর হাটে বেশ ধুমধামের সঙ্গে দশমীর দিন অস্ত্র পুজো হয়।

পুজো হয় সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা জলাতেও। উত্তরবঙ্গের সবকটি জেলাতেও বিশ্বহিন্দু পরিষদের ডাকে অস্ত্র পুজো হয়েছে।

তবে পুজোতে রাজ্য পুলিশ কোথাও বাঁধা দেয়নি বলে জানান বিশ্বহিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ সৌরাশিষ মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মমতার পুলিশ এসে নীরব দর্শকের মত দাঁড়িয়ে ছিলেন।” পাশাপাশি তিনি জানান, পুজো হয়েছে একেবারে হিন্দু ধর্মের রীতিনীতি মেনেই।
মমতার হিন্দু ধর্মের উপর যে ফরমান জারি করেছিল রাজ্য হিন্দু ধর্মের মানুষ তা প্রত্যাখ্যান করল বলেও মন্তব্য করেন তিনি।


বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news