Breaking News
Home / TRENDING / এবার বিসর্জন ফরমানের প্রতিবাদ উঠে এল মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র থেকেই, নবমীতে নাজেহাল প্রশাসন

এবার বিসর্জন ফরমানের প্রতিবাদ উঠে এল মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র থেকেই, নবমীতে নাজেহাল প্রশাসন

নীল বণিক :

বাঘের ঘরে ঘোগের বাসা! মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রেই বিসর্জন ইস্যুতে রাজ্যের দেওয়া সিদ্ধান্তকে মানতে চাইছে না বেশ কয়েকটি ক্লাব।
শরৎ বোস রোডের পদ্ম পুকুর বালক সংঘ রবিবার একাদশীর দিন প্রতিমা বিসর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ক্লাবটি পুলিশকে লিখিত জানিয়ে বিসর্জনের অনুমতি চেয়েছে বলে দাবি ক্লাব কর্তাদের। কিন্ত এখনও পর্যন্ত কলকাতা পুলিশ বিসর্জনের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে বলে অভিযোগ তাদের। তবে প্রতিবারের মত এবারও একাদশীর দিনেই পদ্মপুকুর বালক সংঘ দূর্গার বিসর্জন দেবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তা কৌশল প্রসাদ মিশ্র। এ ব্যাপারে তাঁরা রাজ্যের ফরমান মানবেন না বলেও জানিয়েছেন তিনি। কয়েকটি ক্লাবের এই রকম অনড় মনোভাবের ফলে বিপাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। একাদশীর দিন কলকাতার মোট ক’টি ক্লাব বিসর্জন দেবে তার খোঁজ রাখতেই এখন ব্যাস্ত গোয়েন্দারা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *