Breaking News
Home / TRENDING /  অপমান সহ্য করে মুকুল এখনও কেন দলে! কোর কমিটিতে উঠল গুঞ্জন

 অপমান সহ্য করে মুকুল এখনও কেন দলে! কোর কমিটিতে উঠল গুঞ্জন

বিশেষ প্রতিনিধি :

২১ শে জুলাইয়ে মুকুল রায়কে অপমানের ধারা একই ভাবে চলছে তৃণমূলের অন্দরে। এদিন কোর কমিটির বৈঠকে মুকুলের ভবিষ্যৎ নিয়েই গুঞ্জন ছিল বেশি। মমতাও এদিন মুকুল রায়কে কোর কমিটির সদস্যদের সামনে নির্বাক দর্শক হিসেবেই উপস্থাপিত করলেন। বৈঠকে সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আলোচনা ছিল মূলত আগামী পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে। সেখানে ব্লক সভাপতিদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন‌কেই পাখির চোখ করছে তৃণমূল। দলের অন্দরে অবশ্য কানাঘুষো ছিল যে তৃণমূলস্তরে মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বাস্তবে দেখা গেল, মুকুলের ডানা ছাঁটার প্রক্রিয়া অব্যাহত। বৈঠক শেষে তৃণমূলের পুরনো নেতৃত্বের মধ্যে অবশ্য গুঞ্জনও ভেসে এল, ‘‘এখনও এইভাবে এতো অপমান সহ্য করেও তৃণমূলে পড়ে রয়েছেন কেন মুকুল!’’
তবে রাজনৈতিক মহলের বক্তব্য, ক্রিকেটপ্রেমী মুকুল ভালভাবেই জানেন ক্রিকেটের মত রাজনীতিতেও ‘টাইমিং’-এর গুরুত্ব অসীম। তাঁদের মতে সঠিক সময়েই ব্যাটেবলে করবেন মুকুল, ঠিক এমন সময়ে যখন স্টেপ আউট করলে বল মাঠের বাইরে গিয়ে পড়বে।
এখন ক্রিজ্ আঁকড়ে পড়ে থাকাটাই তাঁর একমাত্র কাজ।
বলছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *