Breaking News
Home / TRENDING / এ বছরের পুজোয় বড়িষা ইউথ ক্লাবের থিম কি জেনে নিন

এ বছরের পুজোয় বড়িষা ইউথ ক্লাবের থিম কি জেনে নিন

মধুকল্পিতা চৌধুরী  :

আপামর বাঙালি সারাটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য।
বাতাসের শিউলি-গন্ধ আর আকাশের পেঁজা তুলোর মেঘ, মা আসার আগাম জানান দিয়ে দেয়। আর উৎসবের দিনগুলিতে শহর থেকে গ্রামে রাজ্যের মানুষ মেতে থাকেন মা দুর্গার দর্শনে। গত কয়েক বছরে অবশ্য মা দূর্গার পাশাপাশি থিম পুজোও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে একের পর এক বড় বড় ক্লাবগুলি। ঠিক সেই রকমই থিম পুজোর অন্যতম বড়িষা ইউথ ক্লাব।


এ বছরের পুজোয় বড়িষা ইউথ ক্লাবের থিম ‘বিন্দু থেকে সিন্ধু।’ লোক মুখে প্রচলিত এই কথাটির অর্থ হল অসংখ্য জলবিন্দু দ্বারা গঠিত সমুদ্র। আর সেই জলবিন্দুকেই থিম করে মন্ডপ তৈরি করা শিল্পীরও একটা বড় কৃতিত্ব। শিল্পীর সেই কৃতিত্বকে স্বচক্ষে দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা আর বলার অপেক্ষা রাখে না।


মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী সুজিত দাস। ‘বিন্দু থেকে সিন্ধু’-এই থিমের ওপর মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হবে প্লাস্টিকের কাপ, থার্মোকলের গ্লাস, বাঁশের সরঞ্জাম সহ আরও অনেক কিছুই।


এই বছর ৩৯ বছরে পা দিল বড়িষা ইয়ুথ ক্লাবের পুজো। গত ১৭ বছর ধরে থিম পুজো করে আসছেন বড়িষা ইয়ুথ ক্লাবের সদস্যরা। আর থিম পুজো যে কতটা সফল হয়েছে তা বোঝাই যাবে তাঁদের পুরস্কারের তালিকাটা দেখলেই।
থিম পুজোর জন্য প্রায় ১৬০টি পুরস্কার রয়েছে ইয়ুথ ক্লাবের ঝুলিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *