Breaking News
Home / TRENDING / মমতার মহাবিপদ! ক্লিক করে জেনে নিন তাঁর করুণ কাহিনী

মমতার মহাবিপদ! ক্লিক করে জেনে নিন তাঁর করুণ কাহিনী

নিজস্ব প্রতিনিধি :

মহা বিপদে পড়েছেন তৃণমূল নেত্রী। শতছিন্ন চাদর দিয়ে দলের একদিক ঢাকতে গেলে জীর্ণ দশা বেরিয়ে পড়ছে অন‍্য দিকের। মূল সংগঠনের নেতা নেত্রীদের কল‍্যানে দলের বদনাম থেকে দলকে বাঁচানোর চেষ্টা করতে করতেই, দাঁত নখ বের করছে যুব সংগঠন। নেতাজি ইনডোরের সভা থেকে যুবকে একটু সমঝে দিতে না দিতেই এবার দলের কাপড় খুলে দিতে কলেজ গেটে দাঁড়িয়ে পড়েছে দলের ছাত্র সংগঠন। স্মরণাতীত কালে এরাজ‍্যের কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কোনও ছাত্র সংগঠন নিয়ে এমন ল‍্যাজেগোবরে অবস্থায় পড়তে হয় নি কাউকে। ছাত্র ভর্তিতে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে কিন্তু ঠিক তেমন‌ই অবস্থায় পড়েছেন স্বয়ং তৃণমূলনেত্রী। যার ফলে ছাত্র সংগঠনের রাজ‍্য সভাপতি জয়া দত্তকে তিনি নাকি পদ থেকে সরিয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও খবর রটে যাওয়ার ৯৬ ঘণ্টা পরেও এখনও দলের পক্ষ থেকে এই খবর স্বীকার বা অস্বীকার কোনওটাই করা হয় নি। এদিকে দলের অস্বস্তি বাড়িয়ে চলেছে দলেরই প্রাক্তন ছাত্র নেতারা। এক ছাত্র নেতা তো পরিষ্কার জানিয়ে দিলেন ‘তৃণমূল ছাত্র পরিষদ’ বলে এখন কিছু নেই। যা আছে সেটা হলো ‘তৃণমূল পার্থ পরিষদ’। ঐ প্রাক্তণ ছাত্র নেতার এমন কটাক্ষের লক্ষ্য যে দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তা বলাই যায়। আসলে সদ্য অপসারিত (?) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্ত যে আসলে শিক্ষামন্ত্রীর খুব স্নেহভাজন তা সকলেই জানে। ওই ছাত্র নেতার আরও বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের আশ্রয় ও প্রশ্রয়ের ফলেই জয়া দত্তর এত বাড়বাড়ন্ত। জেলা থেকে এসে হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হয়ে যাওয়া ওই প্রাক্তন ছাত্র নেতার মতে, সারা রাজ্য ছাত্র সংগঠন দেখার ভার ছিল দলের তরফে শিক্ষামন্ত্রীর উপরেই। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন নি বলেই তৃণমূল ছাত্র পরিষদ এমন বেলাগাম অবস্থায় পৌঁছে গিয়েছে। এমনকি দলের সর্বোচ্চ নেত্রীর হুঁশিয়ারির পরও তোলাবাজি থেকে তাদের বিরত করা যায় নি। ছাত্র সংগঠনের দায়িত্বে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও এতদিন এইসব অভিযোগে রা কাড়েন নি, উল্টে এইসব তোলাবাজির অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন সংবাদমাধ্যমের সামনে। ফলে আরও বেশি বেলাগাম হওয়ার সুযোগ পেয়ে গেছে সুযোগ সন্ধানী ছাত্র-ছাত্রীরা। এক সময় এই ছাত্রসংগঠনটিকে নিজের হাতের তালুর মতোই চিনতেন ওই প্রাক্তন ছাত্র নেতা। আর্থিক তছরূপের দায়ে পদ থেকে সরে যাওয়া ছাত্র সংগঠনের ওই প্রাক্তণ রাজ্য সভাপতি এখন সেই সংগঠনকেই ‘তৃণমূল পার্থ পরিষদ’ বলে কটাক্ষ করছেন। দলের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীও বলছেন, ছাত্র সংগঠনের মান নিচে নেমে যাওয়ার দায় দলের মহাসচিব এড়াতে পারেন না। কারণ দলের পক্ষ থেকে তাঁকেই ছাত্র সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *