নিজস্ব প্রতিনিধি :
পার্থ চট্টোপাধ্যায়ের হলোটা কি ? তৃণমূল ছাত্র পরিষদে রাজ্য সভাপতির পদ থেকে তার আস্থাভাজনকে সরিয়ে দেওয়ার খবর বের হওয়ার পর থেকেই তাঁকে আর সামনে দেখা যাচ্ছে না। বাক্যলাপ বন্ধ মিডিয়ার সঙ্গে। শোনা যাচ্ছে বাক্যালাপ নাকি বন্ধ তৃণমূল নেত্রীর সঙ্গেও। এও শোনা যাচ্ছে, তিনি নাকি শিক্ষা মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। কালীঘাটে দলের অফিসে ও নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দুটি ই-মেইল করে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, শোনা যাচ্ছে এমন কথাও। পদত্যাগের কারণ হিসাবে নিজের শারীরিক অসুস্থতার কথাই তিনি লিখেছেন চিঠিতে। তিনি জানিয়েছেন, দলের মহাসচিব পদে থাকার পাশাপাশি দুটি সরকারি দফতরের দায়িত্ব সামলাতে গিয়ে তার পক্ষে সময় দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। চিঠিতে তিনি লিখেছেন, অপেক্ষাকৃত কম দায়িত্বপূর্ণ পরিষদীয় দফতর যদি তার কাছে রেখে দেয়াও হয় শিক্ষা দপ্তর থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। সূত্রের খবর, কালীঘাট ও নবান্নে দুটো মেইল করার পর সেই মেইল নিজের মেইল আউটবক্স থেকেও ডিলিট করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news