Breaking News
Home / TRENDING / তৎপর যাত্রীর টুইটে উদ্ধার হল পাচার হওয়া ২৫ নাবালিকা

তৎপর যাত্রীর টুইটে উদ্ধার হল পাচার হওয়া ২৫ নাবালিকা

নিজস্ব সংবাদদাতাঃ

মুজাফফরপুর-বান্দ্রা আওয়াধ এক্সপ্রেসের এক যাত্রীর তৎপরতায় উদ্ধার করা গেল ২৫ নাবালিকাকে। অভিযোগ এদের পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি অভিনব। কারণ ওই যাত্রী একসঙ্গে অনেকগুলি মেয়েকে দেখে সন্দেহ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যার দেখে প্রশাসন তৎপর হয় দ্রুত। এবং বেঁচে যায় মেয়েরা।

বৃহস্পতিবার মুজাফফরপুর-বান্দ্রা আওয়াধ এক্সপ্রেসের এস৫ কোচের ওই যাত্রী ২৫ নাবালিকাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা খেয়াল করেন। অনেকই কান্নাকাটি করছিল। এরপরই তিনি টুইট করেন। টুইটে ঘটনাটি জানিয়ে ট্রেনের নাম, নম্বর, কোচ উল্লেখ করে ট্যাগ করেন রেলমন্ত্রী পিয়ুশ গোয়েল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের রেল ও তথ্য প্রযুক্তির দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মানোজ সিনহা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

এরপরই তৎপর হয় বারানসি ও লখনউয়ের প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেয় জিআরপি ও আরপিএফ। কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় নাবালিকাদের।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *