সূর্য সরকার:
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে গড়িয়ার বেসরকারি হাসপাতালে রণক্ষেত্র। রোগীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ ওঠে। শুক্রবার গভীর রাত পর্যন্ত উত্তেজনা থাকে হাসপাতালে। নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাত ন’টা নাগাদ। গড়িয়ার নতুন দিয়ারার বাসিন্দা বছর ৫২-র পান্না নস্কর জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না, এই অভিযোগ তুলে অন্যত্র নিয়ে যেতে চায় তাঁর পরিবারের লোকজন। তখন মহামায়াতলার হিন্দুস্থান হেল্থ পয়েন্ট কর্তৃপক্ষের গড়িমসিতে রোগীর পরিস্থিতি আরও অবনতি হতে থাকে বলে অভিযোগ।
জানা যায়, হাসপাতাল থেকে রিলিজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের ভিতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চলে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতি ও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news