Breaking News
Home / TRENDING / কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং- এর দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং- এর দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

সূর্য সরকার:

 

ক্যাম্পাসিং-এর দাবিতে দীর্ঘক্ষণ কলেজে তালা বন্ধ করে বিক্ষোভ। কার্যত ঘেরাও করে রাখা হয় রিজেন্ট পার্কের ক্যালকাটা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট-এর কর্তৃপক্ষ সহ শিক্ষকদের। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি হস্তক্ষেপে ক্যাম্পাস থেকে আন্দোলন উঠে গেলেও গভীর রাত অবধি বাইরের রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন পডুয়ারা। 

 

তাঁদের দাবি, ঠিকমতো ক্যাম্পাসিং-এর সুযোগ সুবিধে দিতে হবে। পাশাপাশি আন্দোলন তুলতে কর্তৃপক্ষের মদতে পুলিশি অত্যাচারের অভিযোগ তোলে তাঁরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ। তাঁদের দাবি যথা সময়ে ক্যাম্পাসিং হয় জেনেও বেশ কিছু পড়ুয়া তা মানতে চাইছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *