Breaking News
Home / TRENDING / ফার্স্ট লেডি : নাম না করে পার্থকে বিকৃতমনস্ক বললেন রাজ্যপাল

ফার্স্ট লেডি : নাম না করে পার্থকে বিকৃতমনস্ক বললেন রাজ্যপাল

নীল রায়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে তাঁর স্ত্রী তথা ‘ফার্স্ট লেডি’ সুদেশ ধনখড়ের উপস্থিতি নিয়ে। শনিবার রাজভবনে কোস্টগার্ডের একটি অনুষ্ঠান শেষে তিনি নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নেন। বলেন, “যিনি এমন মন্তব্য করেছেন, তিনি বিকৃত মনস্ক।” পাশাপশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান।‌পশ্চিমবঙ্গের ফার্স্ট লেডি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেছিলেন, “রাজ্যপাল যেখানেই যান তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। তা সরকারি অনুষ্ঠান হোক বা বেসরকারি। পূর্বে কোনও রাজ্যপালকে এমন দেখিনি। এ রাজ্যে আগে গোপালকৃষ্ণ গান্ধি, কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। কিন্তু এ রকম অদ্ভুত আচরণ কেউ করেননি।” বিষয়টি যে রাজ্যপাল একেবারেই ভালো চোখে দেখেননি তাদের স্পষ্ট করে দেন তিনি।

রাজ্যপাল বলেন, “যে মন্ত্রী এমন কথা বলেছেন তিনি বিকৃত মনস্ক। নারীদের প্রতি তাঁর সম্মান দেখানো উচিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী। আমি বলব ফার্স্ট লেডি প্রসঙ্গে এমন মন্তব্য করায় মুখ্যমন্ত্রীর এই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করা উচিত।” তিনি আরও বলেন, “যে সমস্ত অনুষ্ঠানে ফার্স্ট লেডিকে আমন্ত্রণ জানানো হয় তিনি সেখানেই যান। যেখানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় না । সেখানে তাঁর যাওয়ার প্রশ্নই ওঠে না।” রাজ্যপাল বলেন, “প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ফার্স্ট লেডিকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে তিনি যাননি। আবার এমন কিছু সামাজিক অনুষ্ঠান আছে যেখানে আমার সঙ্গে তাঁকে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে যান।”

শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আচরণের যে পার্থক্য রয়েছে তা নিজের বক্তব্যের মাধ্যমে তাও বুঝিয়ে দিয়েছেন জগদীপ ধনখড়। তিনি বলেন, “আমি রাজ্য বিধানসভায় গিয়েছিলাম। সেখানে স্পিকার আমাকে দেখেই ফার্স্ট লেডির না আসার কারণ জানতে চেয়েছিলেন। ফার্স্ট লেডির জন্য তিনি আমাকে হাতে উপহার পাঠিয়ে ছিলেন। এমন ব্যবহার দেখে আমি অভিভূত হয়েছিলাম। রাজ্যের মন্ত্রী যেভাবে ফার্স্ট লেডি প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছেন তা বিকৃত মানসিকতা ছাড়া আর কিছুই নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *