জয় ঘোষ
শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান দিলীপ ঘোষ।বুধবার শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তিনি। বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, “শোভন চট্রোপাধ্যায় অনেক দিনের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি। একজন বিধায়ক, মন্ত্রী ও মেয়র ছিলেন। বিজেপির কাজে আসবে । এই ধরনের মানুষ দলে এলে দলের রাজনৈতিক লড়াই ভালো হবে। তাঁকে নেওয়া আমাদের দূর্বলতলা নয়। আমরা শক্তিশালী হলাম।” তিনি আরও বলেন,”রাজনৈতিক অভিমত বিজেপির দলে এসে অনেকে খারাপ লোক মানুষ ভালো হয়ে যায়। আর যারা না পাল্টাতে পারে তারা আবার তৃণমূলেই ফিরে গিয়েছে। অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিতে হচ্ছে কারন দলের অভিঞ্জ মানুষের প্রয়োজন।”
শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই প্রশ্ন ওঠে তাঁর বিরুদ্ধে সারদা নারদা যে তদন্ত চলছে সেই তদন্ত কী প্রভাবিত হবে? উত্তরে মেদিনীপুরের সাংসদ বলেন, “হেভিওয়েয় নেতারা যারা বিজেপিতে আসছেন যদি সে দোষী প্রমানিত হয়। দল তখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন,” সারদা নারদা, রোজভ্যালি মামলা চলছে কোর্ট। এই বিষয়গুলি এখন বিচারধীন বিষয়। কোর্ট যদি দোষী সাব্যস্ত করে। তখন ব্যবস্থা নেওয়া হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news