Breaking News
Home / TRENDING / শোভনকে রুখতে মমতার ঘুঁটি রত্নাই

শোভনকে রুখতে মমতার ঘুঁটি রত্নাই

নীল রায়।

যেদিন শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ঘটনাচক্রে সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হল শোভনের জন্মভিটে বেহালায়। দিদি তাঁর কাননকে হারিয়ে পাল্টা ঘুঁটি হিসেবে যে তাঁর স্ত্রী রত্নাকেই বেছে নিয়েছেন, তা স্পষ্ট করে দিলেন এদিন। বুধবার সন্ধ্যায় বেহালা পশ্চিমের ম্যান্টনে স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। মুখে শোভনের নাম না আনলেও, “ভয়ভীতি এবং নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে” যে দিদির কানন বিজেপিতে গিয়েছেন তা মমতা বুঝিয়ে দেন বক্তব্যের মাধ্যমে। সঙ্গে তাঁর দায়িত্ব তুলে দেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের হাতে।

রত্না চট্টোপাধ্যায়কে তাঁর নতুন দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে জবাবে রত্না বলেন, “শোভন চট্টোপাধ্যায় ১৩১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ছিলেন। গত দু’বছর ধরে ওয়ার্ডের খোঁজও নিতেন না। আমিই দেখতাম। এখন তৃণমূল থেকে পাকাপাকি চলে গেছেন। তাই দিদি আমাকে ১৩১ নম্বর ওয়ার্ড দেখতে বলেছেন। সেই সঙ্গে বেহালার কাজেও সক্রিয় থাকতে বলেছেন”। এদিন মমতার দায়িত্ব প্রত্যার্পণের পর, বেহালায় অঘোষিতভাবে সমস্ত তৃণমূল কর্মী নেতাদের কাছে বার্তা চলে গিয়েছে আগামী বছর পৌর নির্বাচনে ১৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শোভন জায়া।

এদিনের সভায় দিদি রত্নার উদ্দেশ্যে বলে যান, “রত্না দুঃখ পেও না। তোমার সঙ্গে তোমার বাপের বাড়ির পরিবার রয়েছে, তোমার শ্বশুরবাড়ির পরিবার রয়েছে। তৃণমূল পরিবার রয়েছে”। ঘটনাচক্রে, শোভন-রত্না বিচ্ছেদপর্বে তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায় রত্নার পক্ষ নিয়েছিলেন। যার ফলে শোভনের সঙ্গে তৃণমূলের দূরত্ব কমার বদলে বেড়ে গিয়েছিল গত এক বছর ধরেই। তবে বেহালায় তৃণমূল কংগ্রেসের কর্মী মহলে আলোচনা শুধু ১৩১ নম্বর ওয়ার্ডেই নয়, ২১-এর ভোটে বিধানসভা ভোটে শোভন চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব আসনে মমতার প্রার্থী হতে পারেন রত্নাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *