নীল রায়।
কংগ্রেস ভেঙে তৃণমূল গঠনের সময় নিজেদের প্রকৃত কংগ্রেসী বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কিন্তু, ২১ বছর আগে করা তাঁর নিজের সেই বাক্যবাণেই বিদ্ধ হলেন তৃণমূল সুপ্রিমো। এমন কৌশলী আক্রমণ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুএ রোহন মিত্র। বুধবার ঘটা করে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা স্নেহভাজন কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পড়িয়ে বুকে জড়িয়ে ধরলেন তৃণমূল নেত্রীর একদা আরও এক স্নেহধন্য মুকুল রায়। আর সেই ছবি টুইট করে রোহন লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী ছবিটি প্রকৃত নাম আপনিই দিতে পারেন। একসময় কংগ্রেস ও এআইসিসিকে গালমন্দ করে নিজেকে প্রকৃত কংগ্রেসী বলে দাবি করেছিলেন। সেই প্রকৃত কংগ্রেসী চেহারা দেখুন।”
প্রসঙ্গত, ১৯৯৬ সালের বিধানসভা ভোটে অধীর চৌধুরী, শঙ্কর সিং, সুলতান আহমেদদের টিকিট দেওয়া নিয়ে সোমেন মিত্রের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ১৯৯৮ সালে প্রদেশ কংগ্রেসকে সিপিএমের বি টিম আখ্যা দিয়ে নিজেকে প্রকৃত কংগ্রেসী বলে দাবি করেন মমতা। সেই সময় মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী। এদিন যিনি শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে যোগদান করিয়ে বুকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তের ছবিটি টুইট করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news