Breaking News
Home / TRENDING / স্পিকারের প্রস্তাব ফিরিয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ শোভনের

স্পিকারের প্রস্তাব ফিরিয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ শোভনের

নীল রায়।

শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের খবরে বিভ্রান্তি ছড়ালো। গত সপ্তাহে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফোন করে শোভন চট্টোপাধ্যায়কে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে বলেছিলেন। সেই ঘটনার দিন কয়েক কাটতে না কাটতেই মঙ্গলবার মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এক দূত মারফৎ ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি। স্পিকারের সচিবালয়ে সেই চিঠি পৌঁছে গিয়েছে। যদিও, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে শোভন চট্টোপাধ্যায়ের কোনও পদত্যাগ পত্র আসেনি।” শোভনের এমন আচরণে ক্ষুব্ধ স্পিকার আরও বলেন,”শোভন যদি পদত্যাগ করতে চান বা করে থাকেন। তাহলে, আমি বলব নীতি-নৈতিকতার কথা মাথায় রেখে ওঁর আগেই পদত্যাগ করা উচিত ছিল।” পদত্যাগ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে শোভন চট্টোপাধ্যায়ের মোবাইলে ফোন করা হলে তিনি তা কেটে দেন।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে মেয়র ও মন্ত্রী পদ ছাড়ার পর শোভন চট্টোপাধ্যায়কে বিধানসভার মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। জানুয়ারি মাসে তাঁকে এই পদে বসানো হলেও একটিও বৈঠকে যোগ দেননি তিনি। ফলস্বরূপ, সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে বলেন স্পিকার। সৌজন্য বিনিময় করে শোভন চট্টোপাধ্যায় কথা দেন পরবর্তী বৈঠক থেকে বিধানসভায় আসবেন তিনি। কিন্তু এদিন কাউকে কিছু না জানিয়ে আচমকাই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তিনি।

বিমান বন্দ্যোপাধ্যায়কে শোভন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার আশ্বাস দেওয়ায় রাজনৈতিক মহলের ধারণা হয়েছিল, হয়তো এই সেতু বন্ধনের মাধ্যমে তৃণমূল ফিরতে পারেন শোভন। কিন্তু এদিন তাঁর ইস্তফা পত্র থেকে স্পষ্ট হয়ে গেল তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্কই রাখতে চাইছে না বেহালা পূর্বের বিধায়ক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *