নিজস্ব সংবাদদাতা।
বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বুধবার বিজেপির নয়াদিল্লির দপ্তরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেহালা পূর্বের বিধায়ক নাম লেখালেন গেরুয়া শিবিরে। সর্বভারতীয় বিজেপি-র সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের হাত থেকে গেরুয়া পতাকা হাতে নিলেন তিনি। এছাড়াও বিজেপি-র রাজ্য নেতৃত্বের তরফে হাজির ছিলেন অরবিন্দ মেনন ও মুকুল রায়। প্রথমেই উত্তরীয় পরিয়ে শোভন চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরেন সতীর্থকে মুকুল রায়।
কিন্তু সেই দু’জনের বিজেপিতে যোগদানের দিনেই নতুন চমক– তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়। এদিন তিনিও দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়েছেন। রায়দিঘির বিধায়কও তৃণমূলের ঘর ভেঙে বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও, দেবশ্রী এদিন বিজেপিতে যোগ দেননি। নতুন জল্পনায় জমে উঠল একই সঙ্গে দিল্লি ও রাজ্য রাজনীতি।বিজেপির সর্বভারতীয় সদর দফতরে পৌঁছে সময়ের অনেক আগেই পৌছে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়- বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। আনুষ্ঠানিক ভাবে তাঁরা এদিন বিজেপিতে যোগদান করলেন। তার আগে দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকও করে শোভন-বৈশাখী। এই বৈঠক শেষ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানানো হল শোভনকে-বৈশাখীকে।
মঙ্গলবার বিকেল নাগাদ কলকাতা থেকে রওনা হন শোভন-বৈশাখী। রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন গভীর রাতেই। প্রসঙ্গত, বেশ কয়েক মাস যাবৎ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শোভন চট্টোপাধ্যায়ের। তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে পৌঁছে যান বিজেপির সদর দফতরে। এদিন বিজেপিতে যোগদান প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, “গত পঞ্চায়েত ভোটে যেভাবে বিরোধী দলকে প্রার্থী দিতে দেয়নি তৃণমূল। তাতে বাংলায় গণতন্ত্রের হত্যা হয়েছে। আমি সেই সময় প্রতিবাদ করেও ফল হয়নি। তাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। বাংলায় গণতন্ত্র ফেরাতে বিজেপিতে যোগ দিলাম।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news