নীল রায়।
গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন সৌমিত্র। বুধবার সকালে আচমকাই শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে যায় তাঁর। তারপরেই সকাল ৯টা নাগাদ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট আগে থেকেই ছিল তাঁর। সম্প্রতি ঠাণ্ডা লেগে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন তিনি। তাই সমস্যা কিছুটা বেড়েছে। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমীকে ফোন করে তাঁর স্বাস্থ্য প্রসঙ্গে খোঁজ নেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news