নীল রায়।
সিবিআইয়ের কাছে নিজের কণ্ঠস্বরের নমুনা দিয়ে এলেন শোভন চট্টোপাধ্যায়।বুধবার কেন্দ্রীয় এজেন্সির দফতরে যান কলকাতার প্রাক্তন মেয়র। সঙ্গে যান তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন ডাকা হয়েছিল পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। পূর্ব নির্ধারিত কর্মসূচির অজুহাতে আসেননি তিনি। বর্তমানে রয়েছেন উত্তরবঙ্গে। এদিন বেলা ১২.৪৫ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান শোভন-বৈশাখী। নারদ ফুটেজে দেখা গিয়েছিল তোয়ালে মুড়ে নগদ নিচ্ছেন বেহালা পূর্বের বিধায়ক। শোভন-বৈশাখীর পর এদিন সিবিআই দফতরে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
ইতিমধ্যে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সৌগত রায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র আগেই গিয়ে কণ্ঠ স্বরের নমুনা দিয়ে এসেছেন। নারদা তদন্তে ডাকা হয়েছিল খানাকূলের তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও। তিনি অসুস্থ বলে যাননি। সিবিআইয়ের কর্তারা তাঁর বাড়ি গিয়েছিলেন। কিন্তু অসুস্থ থাকায় তাঁর কণ্ঠ স্বরের নমুনা নিতে পারেননি গোয়েন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news