Breaking News
Home / TRENDING / ক্রিকেট ছেড়ে এসেছিলেন ফুটবলে, গুরপ্রীতে মুগ্ধ দেশের প্রাক্তন কিপাররা

ক্রিকেট ছেড়ে এসেছিলেন ফুটবলে, গুরপ্রীতে মুগ্ধ দেশের প্রাক্তন কিপাররা

প্রসেনজিৎ মাহাতো:
ছোটবেলায় ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দিয়েছিলেন বাবা। কারণ, বাবা চাইতেন ছেলে ক্রিকেটার হোক। কিছুদিন পর ক্রিকেটে ছেড়ে ফুটবলার হয়ে যায় ছোট্ট ছেলেটি। ফুটবলে না এলে আজকের গুরপ্রীত সিংহ সান্ধুকে পেত না ভারত। গুরপ্রীত যেন চিনের প্রাচীর। অনবদ্য পারফরমেন্স। তাঁর এই পারফরমেন্সের জন্যই শক্তিশালী কাতারের থেকে এক পয়েন্ট পাওয়া গিয়েছে। গুরপ্রীতের পারফরমেন্সে মুগ্ধ প্রাক্তন কিপাররা।
প্রাক্তন কিপার ভাস্কর গাঙ্গুলি বলেন, ‘গুরপ্রীতের জন্যই ম্যাচটা ড্র করেছি। ওকে কৃতিত্ব দিতেই হবে।’ আরেক প্রাক্তন গোলরক্ষত তনুময় বসু বলেন, ‘ও নিজেকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। ভারতের মুখ উজ্জ্বল করেছে।’ দেবাশিস মুখার্জি বলেন, ‘সুব্রত পালের পর গুরপ্রীতকে পেয়ে ভারত লাভবান হয়েছে। ও একাই বাকিদের কাজ সহজ করে দেয়। হ্যাটস অফ টু গুরপ্রীত।’
সুব্রত পালের পর গুরপ্রীত ভারতের দ্বিতীয় কিপার, যিনি বিদেশের প্রথম সারির ক্লাবে গিয়ে খেলেছিলেন। প্রাক্তন কিপার হেমন্ত ডোরা বলছিলেন, ‘ও নীচের বলে আগে দুর্বল ছিল। মঙ্গলবারের ম্যাচে দেখলাম সেই জায়গাতেও উন্নতি করেছে। কাতারকে হারানোয় আমরা গর্বিত হলাম। সবচেয়ে বেশি খুশি গুরপ্রীতের পারফরমেন্সে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *