ওয়েব ডেস্ক:
প্রশ্ন উঠছে বিল এনে কতটা কাজের কাজ হল? কারণ আজ ফের গণপিটুনিতে বলি হল এক যুবক। চোর সন্দেহে আসানসোলে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এমনকী গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
বুধবার সকালে ঘটনা। আসানসোলের সালানপুরের বেঞ্জামারি এলাকায় তিন যুবককে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে, কথায় অসঙ্গতি পান তাঁরা। এরপরই চোর সন্দেহে ওই তিন জনকে তাড়া করে স্থানীয়রা। দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় মারণ মার।
প্রত্যক্ষদর্শীদের জানান, রাস্তায় ফেলে ওই যুবকে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। চলতে থাকে বেপরোয়া কিল, ঘুষি, লাথিও। রাস্তাতেই লুটিয়ে পড়ে যুবক। খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর পুলিশের সামনেও চলতে থাকে গণপিটুনি। পরে কোনরকমে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত সাত দিনে আসানসোলে এই নিয়ে চারটি গণপিটুনির ঘটনা ঘটল।
আসানসোলের পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রতাপ সিংহের বক্তব্য, ‘আমাদের কাছে যা তথ্য আছে, মোবাইলে যা ছবি এসেছে, তা দেখে অভিযুক্তদের গ্রেফতার করতে পারব। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য মাইকিং করা হচ্ছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news