Breaking News
Home / TRENDING / বুধবার বিজেপিতে যোগদান শোভন-বৈশাখীর

বুধবার বিজেপিতে যোগদান শোভন-বৈশাখীর

নীল রায়।

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে বিমানে বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বুধবার দুপুরে দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসে গেরুয়া পতাকা তুলে নেবেন শোভন। গত প্রায় এক বছর ধরে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তৃণমূল নেতৃত্বের। যার জেরে গত নভেম্বর মাসে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। দু’বছর ধরে নিজের পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন শোভন। বেহালার বাড়ি ছেড়ে থাকছিলেন গোলপার্কের ফ্ল্যাটে। সেখানে বসেই বিজেপি নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন তিনি।

ঘটনাচক্রে এদিনই বিধানসভার ফিশারিজ স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে বিধানসভার স্পিকার তাকে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছিলেন। প্রথমে বৈঠক যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানালো আচমকা এদিন ইস্তফা পত্র পাঠিয়ে দেন শোভন। তখনই স্পষ্ট হয়ে যায় দলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাইছেন না বেহালা পূর্বের বিধায়ক। এর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে তাকে দলে ফিরে আসার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেনি শোভন চট্টোপাধ্যায়। এবার শেষমেষ বিজেপিতে নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছে দিদির স্নেহের কানন। এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, “কে কোন রাজনৈতিক দল কবে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।”

বিজেপি সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, ২০২০ সালে কলকাতা পুর নির্বাচনে বিজেপির মেয়র পদ প্রার্থী হচ্ছেন শোভন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *